ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

নরসিংদীতে ৯৬ কেজি গাঁজা বিক্রির অভিযোগ প্রমাণিত হয়েছে ওসিসহ ৬ পুলিশের বিরুদ্ধে

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ৪২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীতে ৯৬ কেজি গাঁজা বিক্রির ঘটনায় পুলিশ সুপার কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্ট জমা দিয়েছে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি। গতকাল দুপুরে নরসিংদী পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো: আব্দুল হান্নান। পুলিশ সুপার জানান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ (প্রশাসন ও অর্থ) দীর্ঘ তদন্ত শেষে নরসিংদীর ডিবি পরিদর্শক কামরুজ্জামান, কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন, নরসিংদী সদর পুলিশ কোর্টের মালখানার অফিসার এসআই (নিরস্ত্র) মো. শামিনুর রহমানসহ ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হয়েছে বলে রিপোর্ট দিয়েছেন।

পরে সময়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। গত ৪ মার্চ নরসিংদীর শিবপুরের একটি লটকন বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাঁজা উদ্ধার করে নরসিংদী ডিবি পুলিশ। এসব গাঁজা আদালতের মালখানায় জমা না দিয়ে কিংবা ধ্বংস না করে মাদক বিক্রেতার কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে নরসিংদী ডিবির পরিদর্শক কামরুজ্জামানসহ কয়েক পুলিশ সদস্যের বিরুদ্ধে। পরে ডিবি পরিদর্শক কামরুজ্জামান ও কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেনকে প্রথমে নরসিংদী পুলিশ লাইন্সে ও পরে ডিআইজি ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে ৯৬ কেজি গাঁজা বিক্রির অভিযোগ প্রমাণিত হয়েছে ওসিসহ ৬ পুলিশের বিরুদ্ধে

আপডেট সময় :