ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

নালিতাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রীর বিষপানে আত্মহত্যা

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ১৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে এক সন্তানের জননী স্ত্রী অন্তরা আক্তার সাথী। এ ঘটনায় অন্তরার বাবার দায়ের করা মামলায় গ্রেফতার করে থানা পুলিশ শুক্রবার অভিযুক্ত স্বামী আলমগীর হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ফুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার গলদাপাড়া গ্রামের সিএনজি চালক আব্দুল হাই এর মেয়ে অন্তরার আক্তার সাথীর সাথে প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ফুলপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলমগীর। তাদের সংসারে একটি ছেলে সন্তানও রয়েছে। এদিকে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ লেগেই থাকে। মেয়ের জামাইয়ের স্বচ্ছলতার জন্য শ্বশুরবাড়ি থেকে একটি সিএনজি কিনে দিলেও আলমগীর তা বেশিদিন না চালিয়ে অন্যের গাড়িতে হেলপারি করতো। বিভিন্ন সময় গাঁজা সেবন করে স্ত্রীর উপর শারিরিক নির্যাতন চালাতো। একপর্যায়ে বুধবার রাতে ২০ হাজার টাকা দাবী করে স্ত্রীকে বেধড়ক মারধর করে আলমগীর। বৃহস্পতিবার পুনরায় কলহ শুরু হলে বেলা এগারোটার দিকে বিষপান করে স্ত্রী অন্তরা। এসময় স্বামী আলমগীর শ্বাশুড়িকে ফোন করে অন্তরার বিষপানের কথা জানায়। পরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে অন্তরা মারা যায়। এ ঘটনায় রাতেই বাদী হয়ে অন্তরার বাবা আব্দুল হাই স্বামী আলমগীরসহ ৩ জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে মামলা দায়ের করেন। এব্যপারে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে বলে জানান অফিসার ইনচার্জ নালিতাবাড়ী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নালিতাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রীর বিষপানে আত্মহত্যা

আপডেট সময় :