নালিতাবাড়ীতে মাদক বিরোধী আলোচনা সভা
- আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীতে“মাদক নয়,সুস্থ সমাজ চাই”এই স্লোগানকে সামনে রেখে
কিশোর ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দুরে রেখে একটি সুস্থ,সুন্দর সমাজ ও মাদকমুক্ত দেশ গড়তে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার(৬ জুলাই) উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চূরা উচ্চ বিদ্যালয় হল রুমে ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা সভায় সমশ্চূরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো.ফিরোজ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওই স্পোর্টস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমীন লিটন ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,তরুণ সমাজ সেবক উবায়দুল ইসলাম সোহাগ, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো.রবিউল আলম ইউসুফ,সমাজসেবক সাইফুল ইসলাম, সেন্ট লিও স্কুলের শিক্ষক আব্দুল মান্নান, আনসার আলী প্রমুখ।
সভায় বক্তারা মাদকের কুফল ও এর ভয়াবহতা তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এসময় অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা মাদককে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হন।পরে ছাত্র-ছাত্রীদের মাঝে মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয়।


















