ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

নীলফামারীতে এনআইডি রক্ষার জন্য পূর্বের আইন বহালের দাবিতে নির্বাচন অফিসে ধর্মঘট ও  কর্মবিরতি 

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৭৩ বার পড়া হয়েছে

oplus_2

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পূর্বের আইন বহাল রেখে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডের সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে নীলফামারী জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টা থেকে দুপুর ০১টা পর্যন্ত ধর্মঘট ও কর্মবিরতি পালন করেছেন। বৃহস্পতিবার(১৩ মার্চ) নীলফামারী নির্বাচন অফিসের জেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে অফিসের কর্মকর্তা কর্মচারীগণ ধর্মঘট ও কর্মবিরতি পালন করেন।
এ সময় মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, সারা দেশের ন্যায় নীলফামারীতেও আমরা সকাল থেকে কর্মসূচি পালন করছি। আমাদের কাজ আমরা করি আমরাই কাজের হেফাজতকারী, ভোটারের সকল ব্যক্তিগত তত্ত্বের হেফাজতকারী আমরা। ভোটার আইডি কার্ড আমাদের অধীনেই থাকবে, অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবেনা। তিনি বলেন, বিগত সরকারের আমলেও আমরা আন্দোলন করেছি, কোন সমাধান পাইনি। কাজ করবো আমরা, হেফাজতের দায়িত্ব আমাদের, এখানে অন্য কাউকে দায়িত্ব দেবে এটা আমরা মানবো না। দাবি না মানলে, আগামীতে কঠোর কর্মসূচি আসতে পারে, বলে তিনি জানান।
ধর্মঘট ও কর্মবিরতি চলাকালীন সময়ে সেবা নিতে আশা অনেক নর-নারী ভোগান্তির মধ্যে পড়েন। সেবা নিতে আশা ব্যাক্তিরা জানান, সকাল থেকে নির্বাচন অফিসে ঘোরাঘুরি করছি কিন্তু কোন কাজ হচ্ছে না। কেউ এসেছেন নিজের জন্য, কেউ এসেছেন ছেলে-মেয়েদের জন্য, এসেই ভোগান্তির মধ্যে পড়তে হয় তাদের।
ধর্মঘট ও কর্মবিরোতী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ সেকেন্দার আলী, সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ সামসুল আলম, সহকারী প্রোগ্রামার শ্রী সঞ্জয় কুমার ও উচ্চমান সহকারী মোঃ মিলন সহ জেলা ও সদর উপজেলার সকল কর্মচারীগন কর্মসূচি পালনে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীলফামারীতে এনআইডি রক্ষার জন্য পূর্বের আইন বহালের দাবিতে নির্বাচন অফিসে ধর্মঘট ও  কর্মবিরতি 

আপডেট সময় :