ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

নোয়াখালীতে আগুনে পুড়ল ৬ দোকান

গাজী রুবেল, নোয়াখালী ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ২০৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে আগুন লেগে অন্তত ৬টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (১৫ মার্চ) ভোরে বিষয়টি নিশ্চিত করেন চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক।  এর আগে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বাজারের হকার্স মার্কেটে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। খবর পেয়ে চৌমুহনী একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা চার্জের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চৌমুহনী বাজারের হর্কাস মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে একটি ছাপাখানা দোকান, একটি প্লাস্টিকের খেলনা দোকানসহ অন্তত ৬টি দোকান পুড়ে যায়।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা চার্জ দেওয়ার দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৬টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে আগুনে পুড়ল ৬ দোকান

আপডেট সময় :