ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নোয়াখালীর দুই স্থানে দুর্র্ধষ ডাকাতি নগদ অর্থ সহ ৪১ লাখ টাকা মালামাল লুুট

গাজী রুবেল, নোয়াখালী ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ১৬৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর ও সোনাইমুড়ী উপজেলায় এক রাতে পৃথক দুই স্থানে দুরর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪১ লাখ টাকার নগদ অর্থ, সিগারেট ও স্বর্ণালংকার লুট হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কালিতারা বাজার এলাকায় জাপান টোব্যাকো সিগারেট কোম্পানীর ডিস্ট্রিবিউটর অফিস থেকে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। তারা প্রথমে ফ্যাক্টরির প্রধান ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর নগদ ১২ লাখ টাকা ও প্রায় ২৬ লাখ টাকার সিগারেট লুট করে নিয়ে যায়। সুধারাম থানার ওসি কামরুল ইসলাম জানান, “এ ঘটনায় এজাহার দিতে বলা হয়েছে। এজাহার পেলে বিস্তারিত জানা যাবে।”
এদিকে রাত দেড়টার দিকে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের হানিফের বাড়িতে ৬-৭ জনের একটি ডাকাতদল প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে পুলিশি অভিযান চলছে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীর দুই স্থানে দুর্র্ধষ ডাকাতি নগদ অর্থ সহ ৪১ লাখ টাকা মালামাল লুুট

আপডেট সময় :