ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৬৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে ঢাকার মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবরোধ শুরু করেন তারা। অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে মেরুল বাড্ডা এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক স্বাভাবিক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন সড়ক অবরোধ ছেড়ে দেন।

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অন্যদিকে মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারদের পক্ষে সাফাই এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর দেড়টায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

আপডেট সময় :