ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

বিশ্বনাথ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  • আপডেট সময় : ২১৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের বিশ্বনাথে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ ভবন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন বিষয়াদী নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বিশ্বনাথে বিভিন্ন ভূয়া এনজিও নাম নিয়ে উপজেলা সদরে অফিস করে মানুষকে টাকা দেবার কথা বলে গ্রাহকের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে। এই ভূয়া এনজিওদের আর খোজ পাওয়া যায় না। কিন্তু এদেরকে চিহ্নিত করতে হলে যাদের মার্কেট কিংবা বাসা বাড়ীতে ভাড়া নিয়ে এনজিও অফিস করে সেই মালিকগণও কিন্তু দায় এড়াতে পারেন না। ভবিষ্যতে জেনে শুনে নিয়মতান্ত্রিকভাবে বাসা কিংবা অফিস ভাড়া দেওয়ার আহবান জানান তারা। মিথ্যেবাদী এবং ভুয়া নামধারী এনজিওদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করার দাবী করেন বক্তারা।
এসময় মাদক, জোয়া, বাজার মনিটরিং, বিভিন্ন বাজারে দোকানে বসে মোবাইল নিয়ে তীর খেলা বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আলাউদ্দিন কাদের, থানার ওসি এনামুল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. দেলোয়ার হোসেন সুমন, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়নের চেয়ারম্যান ইমাদ খান, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বনাথ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় :