ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

প্রায় দেড় যুগ পরে বিএনপির সম্মেলন

ভাণ্ডারিয়ায় ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ২২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া, ধাওয়া, তেলিখালী, ইকড়ি, নদমূলা-শিয়ালকাঠী ও গৌরিপুর ইউনিয়নের মোট ৫৪টি ওয়ার্ডে বিএনপি কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনি ও রোববার গত দু’দিনে স্ব স্ব ইউনিয়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার ভিটাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে খান আমীর হোসেন ইকবাল সভাপতিত্বে ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কাউন্সিল এবং ধাওয়া বাদল ম্যামরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল মাঠে ধাওয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আ. রশিদ হাওলাদার এর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হয়। পৃথক দু’টি কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এবং পিরোজপুর জেলার দায়িত্ব প্রাপ্ত কাজী রওনাকুল ইসলাম টিপু। বিশেষে অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াদিদুজ্জামান লাভলু। ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন সম্মেলন এর উদ্বোধন করেন । এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. মনির হোসেন আকন, পৌর বিএনপি’র আহবায়ক আ. মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন বিপ্লব, টিএম মনোয়ার হোসেন পলাশ প্রমূখ। প্রতিটি কাউন্সিল উৎসব মূখর পরিবেশে ওয়ার্ড কমিটি গঠন করা হয়। তবে পদ বঞ্চিত অথবা ভোটে হেরে যাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছে টান টান উত্তেজনা। আগামী ৪ জুলাই প্রায় দেড় যুগ পরে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হবে। ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা এবং সর্বশেষ উপজেলা সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পদ পদবী পেতে গ্রুপ উপ গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। এসব নেতা কর্মীরাও সোস্যাল মিডিয়ায় ঝড় তুলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রায় দেড় যুগ পরে বিএনপির সম্মেলন

ভাণ্ডারিয়ায় ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

আপডেট সময় :