ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র জাল নোটসহ তিন ডাকাত আটক

মনির হোসেন
  • আপডেট সময় : ২৮৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার দৌলতখান থেকে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং জাল নোটসহ ৩ জন কুখ্যাত ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

২৫ এপ্রিল শুক্রবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  ২৫ এপ্রিল  শুক্রবার মধ্যরাত ১২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা এর একটি আভিযানিক দল ভোলার দৌলতখান উপজেলাধীন মদনপুরের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

 অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং ৯টি ১ হাজার টাকার জাল নোটসহ ৩ জন কুখ্যাত ডাকাতকে আটক করা হয়।

আটককৃত ডাকাতরা হলেন- আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) এবং লোকমান (৪২)। এরা  সকলেই ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন মদনপুর চরের বাসিন্দা। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা ও ডাকাত দমনের পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। ডাকাত দমনে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র জাল নোটসহ তিন ডাকাত আটক

আপডেট সময় :