ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

মহান শহীদ দিবসে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি

ব্যুরো প্রধান
  • আপডেট সময় : ২৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর জেলা আইনজীবী সমিতি ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। সকাল ৮টায় সমিতির প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু নঈম মো. আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন সভাপতি মো. তহিদুল হক সরকার, সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এরকামুল আমীন, সিনিয়র আইনজীবী সিরাজুল ইসলাম, লিটন চৌধুরী, অ্যাডভোকেট রেখা মনা, তসলিমা তাজসহ অন্যান্য বিশিষ্ট আইনজীবীরা।

এই সময় সংক্ষিপ্ত বক্তব্যে সাধারণ সম্পাদক আবু নঈম মো. আব্দুল্লাহ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের প্রতি আমাদের চিরকালীন শ্রদ্ধাবোধ জাগ্রত থাকবে। তাঁদের ত্যাগ আমাদের জাতীয় অস্তিত্ব ও পরিচয়ের ভিত্তি রচনা করেছে। সবশেষে আইনজীবীরা ভাষা শহীদদের রুহের মাগফেরাত করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহান শহীদ দিবসে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় :