ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

মায়ানমারে অবৈধভাবে পণ্য পাচারকালে ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড 

মনির হোসেন 
  • আপডেট সময় : ২১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মায়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২ পিছ রয়েল টাইগার (এনার্জি ড্রিংক্স) সহ ৬ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোন। শনিবার (১৪ জুন) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ জুন শুক্রবার দুপুর ১টায় কোস্টগার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে বোটটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে দ্রুত গতিতে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক ঘণ্টা ব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করা হয় এবং তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৭ লক্ষ ৮১ হাজার ৪১০ টাকা মূল্যের ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২ পিছ রয়েল টাইগারসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা সকলেই কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা।

পরবর্তীতে জব্দকৃত সার ও এনার্জি ড্রিংক্স কক্সবাজার কাস্টমস এবং আটককৃত পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বোট কক্সবাজার মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  তিনি আরও বলেন দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মায়ানমারে অবৈধভাবে পণ্য পাচারকালে ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড 

আপডেট সময় :