ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন

মুন্সিগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে প্রশাসনের অ্যাকশন

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৪০৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকায় সরকারি রাস্তা দখল করে রাখা অবৈধ ফুটপাত উচ্ছেদে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা অভিযানে অন্তত ৩০টির বেশি ভ্রাম্যমান দোকানপাট উচ্ছেদ করা হয়।
এ সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি একেএম হাসানুর রহমান। অভিযান শেষে তিনি জানান, দীর্ঘদিন যাবত সরকারি জন-গুরুত্বপূর্ণ রাস্তার দুইপাশ দখল করে অবৈধভাবে ফুটপাতে দোকানপাট গড়ে উঠেছিল। এতে প্রায়ই যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল সড়কে। ফলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে সকল অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
এছাড়া ভবিষ্যতে যদি কেউ আবারও ফুটপাত দখল করে রাখার চেষ্টা করে তাহলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে। এ সময় অভিযানের সার্বিক সহযোগিতা করে সদর থানা পুলিশের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুন্সিগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে প্রশাসনের অ্যাকশন

আপডেট সময় :