ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

যশোরে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ

যশোর ব্যুরো
  • আপডেট সময় : ৩১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়াসহ পাঁচ দফা দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালন করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শতাধিক ইন্টার্ন চিকিৎসক এ কর্মসূচিতে অংশ নেন।

ঘন্টাব্যাপী কর্মসূচি চলাকালে ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দ বলেন, ম্যাটস, বিএমডিসি ও স্যাকমোরা নিজেদের নামের পাশে ডাক্তার পদবী ব্যবহার করে জনগণের সাথে প্রতারণা করছে। তারা বিভিন্ন সময় অপারেশন করছে। অপচিকিৎসার অনেক রোগীর মৃত্যু হচ্ছে। যার দায় চিকিৎসক সমাজ নিতে পারে না। এজন্য এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ নামের আগে চিকিৎসক লিখতে পারবেন না। এসময় নেতৃবৃন্দ সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট বাস্তবায়ন, চিকিৎসক সংকট নিরশনে সকল শূন্য পদে নিয়োগ প্রদান, মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধ ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান। কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসক হাসনাইন জাভেদ, মাসুদুর রহমান, নাঈম ইসলাম বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় :