ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

যশোরে সংসদীয় সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

যশোর ব্যুরো
  • আপডেট সময় : ২০৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে বিক্ষোভ মিছিলসহকারে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও এবং সংবাদ সম্মেলন করেছে বিএনপি। যশোর-৩ ও যশোর-৬ সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয় ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করতে এ ষড়যন্ত্র করা হচ্ছে। এ প্রক্রিয়া থেকে বেড়িয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ইতোমধ্যে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস জাতির সামনে স্পষ্ট করেছেন। নির্বাচন কমিশনও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন। আপামর জনসাধারণ ফ্যাসিবাদমুক্ত পরিবেশে সংসদ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। ঠিক এমন মুহূর্তে একটি মহল দীর্ঘদিনের ইতিহাস ঐতিহ্যের বিচ্যুতি ঘটিয়ে যশোরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের চেষ্টা করছে। জেলা বিএনপি সংসদীয় আসন পুনর্বিন্যাসের যে কোন চেষ্টার বিরোধিতা করে। এর কোন প্রয়োজন নেই।
সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, বাংলাদেশের স্বাধীনের পর বর্তমান অবস্থার ওপর ভিত্তি করেই যশোরের ৬টি সংসদীয় আসনে নির্বাচন হয়েছে। শুধুমাত্র ২০০৮ সালের অনির্বাচিত সরকারের সময়ই এর ব্যত্যয় ঘটানো হয়। আবার সেই অবস্থায় ফেরানোর চক্রান্ত হচ্ছে। মূলত আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করতে এ ষড়যন্ত্র করা হচ্ছে। মানুষের আশা আকাঙ্খা বিরোধী কোন পরিবর্তন মেনে নেয়া হবে না। এর বিপক্ষে বিএনপি রাজনৈতিক ও আইনগতভাবে অবস্থান নেবে।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু,সহ জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, জেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করে। পরে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময়
ভোটারদের পক্ষ থেকে স্মারকলিপিতে স্বাক্ষর করেন অধ্যাপক নার্গিস বেগম, অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শেখ শহিদুল বারী রবু, এহসানুল হক সেতু, আঞ্জুরুল হক খোকন, মনিরুজ্জামান মাসুম, আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু ও ফারুক হোসেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে সংসদীয় সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট সময় :