ঢাকা ০২:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

রাজবাড়ীতে  ইবতেদায়ী শিক্ষক‌দের জাতীয়করণ বাস্তবায়‌নের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন

আতিয়ার রহমান, রাজবাড়ী
  • আপডেট সময় : ২৮৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৬ দফা দাবীর বাস্তবায়নের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ এপ্রিল) বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট রাজবাড়ী শাখার আহ্বায়ক মাওলানা আমিরুল ইসলাম, সদস্য সচিব মাওলানা লুৎফর রহমান, মোঃ আমজাদ হোসেন ও মোঃমুন্নাফ চৌধুরী।
বক্তারা জানান, দীর্ঘ ৩৯ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা করে আসছেন দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা। ২০২৫ সালের জানুয়ারীতে সরকারের পক্ষ থেকে জাতীয়করণসহ ৬ দফা দাবী পূরণের ঘোষণা দেওয়া হলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। এই দাবীর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলাতেও এই মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা আরও বলেন, আগামী ১২ মে’র মধ্যে দাবী বাস্তবায়ন না হলে ১৩ মে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত কর্মসূচি পালন করবেন তারা। মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে  ইবতেদায়ী শিক্ষক‌দের জাতীয়করণ বাস্তবায়‌নের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন

আপডেট সময় :