ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ২৮৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যমুনায় বৈঠকে বসতে যাচ্ছেন। এটি উপদেষ্টা পরিষদের বৈঠক। এই গুরুত্বপূর্ণ বৈঠকটি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিনভর বিক্ষোভের পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তা অবরোধ করে অনেক রাত পর্যন্ত বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্ররা।

এদিকে আন্দোলনের পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে সামনে। রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন ও তার আশপাশের এলাকায় কাঁটাতার ও ব্যারিকেড বসিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় :