ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের ১৯৯ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৬১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় ১৯৯ মিলিয়ন ডলারের নতুন সহায়তা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ অধিবেশনের সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক ইভেন্টে এই সহায়তার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের আতিথেয়তাকারী সম্প্রদায়ের জন্য প্রায় ১৯৯ মিলিয়ন ডলারের নতুন সহায়তার ঘোষণা দিয়েছেন আজরা জেয়া। এই তহবিলের মধ্যে রয়েছে ডিপার্টমেন্ট অব স্টেটের ব্যুরো অব পপুলেশন, রিফিউজিস এবং মাইগ্রেশন থেকে ৭০ মিলিয়ন এবং ইউএসএআইডি থেকে ১২৯ মিলিয়ন ডলারেরও বেশি।

এই মার্কিন সহায়তা রোহিঙ্গাদের জীবন রক্ষা করবে এবং সহিংসতা ও নিপীড়ন থেকে পালাতে বাধ্য হওয়া ব্যক্তিদের সুরক্ষা, আশ্রয় ও অন্ন জোগাতে সহায়তা করবে।

মার্কিন সরকার ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য ২ দশমিক ৫ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা প্রদান করেছে, যার মধ্যে বাংলাদেশে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের বেশি রয়েছে।

বাংলাদেশ এবং এই অঞ্চলের সংকট-পীড়িত জনগোষ্ঠীকে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্র অন্যান্য দাতাদেরকে তাদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের ১৯৯ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা

আপডেট সময় :