ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

লোহাগড়ায় সরকারি খাল দখল করে আওয়ামী লীগ নেতার মৎস খামার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের লোহাগড়ায় সরকারি খাল দখল করে মৎস খামার গড়ে তোলার অভিযোগ উঠেছে লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম সিকদারের বিরুদ্ধে।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে,লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ইছামতি বিলের লাহুড়িয়া বাজার থেকে মিঠাপুর বাজার সংলগ্ন পাকা সড়কের পাশ দিয়ে বয়ে চলা খালের জায়গা দখল করে মাছের খামার গড়ে তুলেছে লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম সিকদার। বিল ইছামতি বিলের ৩ নাম্বার সিটের ৩৩২২ দাগের সরকারি একশ শতক জমি দখল করে এ মাছের খামার গড়ে তুলেছেন তিনি। সেই সাথে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের জমি নাম মাত্র মূল্যে ক্রয় করে পার্শ্ববর্তী জমির মালিক কে ঘিরে ফেলে কৌশলে জমি কিনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।
লাহুড়িয়া গ্রামের বুলু মিয়া বলেন, সালাম সিকদার কৃষক পরিবারের ছেলে ছিল। কোন রকম ভাবে পেটে ভাতে সংসার চলত তার। তিনি আওয়ামী লীগ সরকারের দলের পদ পদবি পেয়ে ফুলে ফেপে উঠেছে। এলাকায় শালিস বিচার করে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা হাতিয়ে নিয়ে থেমে থাকেনি সরকারি খাল দখল করে গড়ে তুলেছেন মৎস খামার। সেখানে সন্ধ্যা নামলে চলে মাদকের রমরমা আড্ডা। ঘেরে থাকা ছোট ঘরে বসে চলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের জমি জবর দখলের নীল নঁকশা।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল সালাম সিকদারের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করে যখন সাংবাদিক পরিচয় দিলে ফোনটি কেটে দেয় । এরপর একাধিক বার ফোনে কল দিলে তিনি আর ফোন রিসিভ করেনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লোহাগড়ায় সরকারি খাল দখল করে আওয়ামী লীগ নেতার মৎস খামার

আপডেট সময় :