ঢাকা ০২:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

শরীয়তপুরের নড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তকারী দুই যুবককে ১ বছরের কারাদণ্ড

সোহাগ নড়িয়া শরীয়তপুর
  • আপডেট সময় : ২২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নে এক এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায় দুই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জঙ্গপুর ইউনিয়নের মজিদ মিরের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের নগর গ্রামের কালু ঢালীর ছেলে জুয়েল ঢালী (২৫) ও আকশা গ্রামের আবু বক্কর মেলকারের ছেলে সিয়াম মেলকার (২২) স্থানীয় এসএসসি পরীক্ষার্থী পাপড়ি আক্তারকে উত্ত্যক্ত করে। এসময় পাপড়ির বাবা মো. বাচ্চু হাওলাদার তার মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে জুয়েল ও সিয়াম তাকে মারধর রক্তাক্ত জখম করে।

পরদিন শুক্রবার (১৮ এপ্রিল) বাচ্চু হাওলাদার নড়িয়া থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত জুয়েল ঢালী ও সিয়াম মেলকারকে গ্রেপ্তার করে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৬(১) ধারায় মামলা গ্রহণ করে। মোবাইল কোর্টের বিচারিক কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ গঠন করে তা তাদের পড়ে শোনান। অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করে নেয় এবং দুই সাক্ষীর উপস্থিতিতে তাদের স্বাক্ষর নেওয়া হয়।

অভিযুক্তদের দোষ স্বীকারের প্রেক্ষিতে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৭(২) ধারা ও দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারা অনুযায়ী তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নড়িয়া উপজেলা ম্যাজিস্ট্রেট আদেশ দেন যে, আসামিদের শরীয়তপুর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করতে হবে।  এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত শাস্তি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এবং নারী নির্যাতন ও উত্ত্যক্তকরণের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শরীয়তপুরের নড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তকারী দুই যুবককে ১ বছরের কারাদণ্ড

আপডেট সময় :