ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

শায়েস্তাগঞ্জে ইউপি চেয়ারম্যান বুলবুল খান গ্রেফতার

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৬৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর রাতে উপজেলার নিশাপট গ্রামে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। বুলবুল খান নিশাপট গ্রামের আজম খানের পুত্র।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান- বুলবুল খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় দায়ের করা শায়েস্তাগঞ্জ থানায় ৩ নম্বর আসামী। তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ৪ ফেব্রুয়ারী অস্ত্র মামলায় বুলবুল খানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগে ২০১২ সালের ১৫ মার্চ রাতে ইউপি চেয়ারম্যান বুলবুলের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় তার স্বীকারোক্তি মতে সোফার নীচ থেকে একটি অবৈধ রিভলভার উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শায়েস্তাগঞ্জে ইউপি চেয়ারম্যান বুলবুল খান গ্রেফতার

আপডেট সময় :