ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

শাহজাদপুরে বিএনপি নেতা আজমীর হোসেন বিপুল হত্যার মূল আসামিদের গ্রেফতারে দাবিতে তার পরিবারের সংবাদ সম্মেলন ও অভিযোগ 

মোঃ শাহনা আলী, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৫৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার রামবাড়ি মহল্লায় বিএনপি নেতা আজমীর হোসেন বিপুলকে নির্মমভাবে হত্যার ঘটনায় এখনও মূল আসামিরা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে তার পরিবার সদস্যরা। বুধবার (২১ মে) বিকেলে নিহত বিপুলের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের বড় ভাই আলহাজ নুরুজ্জামান জানান, গত ১৮ এপ্রিল এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী শহিদুলের নেতৃত্বে তার ভাইকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় পরদিন ২৬ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ এ পর্যন্ত পান্না, রাজীব ও আজাদ নামে তিনজনকে গ্রেফতার করলেও শহিদুলসহ অন্যান্য মূল অভিযুক্তরা এখনো পলাতক।
তিনি আরও জানান, মামলার ৫ আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে এসে তাদের পরিবারকে হুমকি দিচ্ছে, যার ফলে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী আমেনা খাতুন, মেয়ে বিপাশা ও পিয়াসা এবং ছেলে আরমান আলীও উপস্থিত ছিলেন এবং দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এ ঘটনার প্রতিবাদে গত ২২ এপ্রিল শাহজাদপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। শাহজাদপুর থানার ওসি আছলাম আলী বলেন, তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদেরও খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহজাদপুরে বিএনপি নেতা আজমীর হোসেন বিপুল হত্যার মূল আসামিদের গ্রেফতারে দাবিতে তার পরিবারের সংবাদ সম্মেলন ও অভিযোগ 

আপডেট সময় :