ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

শাহবাগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া, গাড়ি ভাঙচুর

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৭০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একদফা দাবিতে সারাদেশে অসহযোগ আন্দোলনের মধ্যে শাহবাগ এলাকায় আওয়ামী লীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৪ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। সকালে সাড়ে ১০টার পরে তারা পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন।

সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছিলেন। পুরান ঢাকার দিক থেকে আসা মিছিল থেকে তাদের ধাওয়া দেয়া হয়। এ সময় তারা হাসপাতালের ভেতরে ঢুকে যান।

সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেয়া আওয়ামী লীগের নেতা-কর্মীরা ইট পাটকেল ছুড়ছিলেন। সংঘর্ষের সময় হাসপাতালের প্রাঙ্গনে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। মিছিলের সময় এক দফা দাবিতে স্লোগান দেয়া হয়। আরও বলা হয়, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহবাগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া, গাড়ি ভাঙচুর

আপডেট সময় :