ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

শ্বশুর বাড়িতে মৃত্যু, পরিবারের দাবী খুন

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার পাটকেলঘাটা নগরঘাটা চকারকান্দা গ্রামে শশুরবাড়িতে বেড়াতে এসে আবু সাইদ (৩৫) নামে এক জামাইয়ের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ৯টার দিকে শশুর হাফিজুল ইসলাম হাফির ঘেরে যাওয়ার উদ্দেশ্যে গাবতলা বিলের দিকে রওনা হন আবু সাইদ। পথিমধ্যে গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ঘেরের ভেড়িতে গিয়ে একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ১নং ওয়ার্ড সদস্য রফিকুল গাজী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশকে অবহিত করা হয়েছে। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে আবু সাইদের মৃত্যুর খবরে তার পিতা অজ্ঞান হয়ে পড়ে যার ফলে আবু সাইদের চাচা নগরঘাটায় আবু সাইদের শ্বশুর বাড়িতে এসে বলে দীর্ঘদিন স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। গতকাল বউকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সাইদ শ্বশুর বাড়ি আসে। সুস্থ সবল একটি ছেলের আকস্মাৎ মৃত্যু হতে পারেনা। এরা নিশ্চয় আমার ভাতিজাকে পূর্ব দ্বন্দের জেরে পরিকল্পিতভাবে হত্যা করে মাঠে ফেলে রেখেছিল।
এঘটনায় পাটকেলঘাটা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্বশুর বাড়িতে মৃত্যু, পরিবারের দাবী খুন

আপডেট সময় :