ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৫ বছর পর চালু হলো ৩ কেবিন 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ৩৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে  আনুষ্ঠানিকভাবে ৩ টি কেবিনের কার্যক্রম শুরু করা হয়েছে।নতুন ভবন নির্মাণের দীর্ঘ ১৫ বছর পর চালু হলো কেবিন গুলো।১৭এপ্রিল বৃহস্পতিবার সকালে শাপলা,চামেলি ও জুঁই নামক তিনটি কেবিনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মফিদুল ইসলাম।

বুধবার রাতে একজন রোগী ভর্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কেবিনের কার্যক্রম শুরু করা হয়।বৃহস্পতিবার সকালে ফলো আপ করতে হাসপাতালের কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মফিদুল ইসলাম,কর্তব্যরত ডাক্তার,নার্স, হাসপাতালের স্টাফরা কেবিনে ভর্তি থাকা রোগীর সাথে কুশল বিনিময় ও মিষ্টি বিতরণ করা হয়।এসময় জরুরি বিভাগের ইনচার্জ মনিরুজ্জামান,নার্স ইনচার্জ বিথী সহ অনেকেই উপস্থিত ছিলেন।২০১০ সালে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবন স্থাপিত হলেও দীর্ঘ ১৫ বছর পর কার্যক্রম চালু করা হয় ৩ টি কেবিনের।সরকারি ভাবে নির্ধারিত কেবিনের ইউজার ফি প্রতিদিন ২০০ টাকা। রোগী ভর্তি হতে চাইলে অগ্রিম ৫ দিনের ইউজার ফি জমা দিয়ে কেবিনে ভর্তি থাকা যাবে। ছুটির সময়ে হিসাব করে উদ্বৃত্ত টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।কেবিন ইনচার্জ মো মাহবুবুর আলম শাহীন(এমটি ল্যাব)জানান,শাপলা,চামেলি,জ্ঁই নামক কেবিন ইতিমধ্যেই চালু করা হয়েছে।

রোগীরা ইচ্ছা করলেই আমাদের সাথে যোগাযোগ করে সরকার নির্ধারিত ফ্রি দিয়ে সেখানে ভর্তি থাকতে পারবেন।উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মফিদুল ইসলাম জানান,জনবল সংকট থাকার পরও আমরা সীমান্তবর্তী এ উপজেলার রোগীদের চিকিৎসা সেবার কথা ভেবে  ৩ টি কেবিনের কার্যক্রম চালু করেছি।খুব শীঘ্রই ডেন্টাল ইউনিটের জন্য যন্ত্রপাতি কেনা হবে এবং দাঁত উঠানো, স্ক্যালিং,ফিলিং,ক্যাপিং,সহ সকল কাজ হবে পাশাপাশি চালু করা হবে অপারেশন থিয়েটার এবং সিজার অপারেশন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১৫ বছর পর চালু হলো ৩ কেবিন 

আপডেট সময় :