ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

সাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ২২ জেলে জীবিত উদ্ধার

মনির হোসেন
  • আপডেট সময় : ৪৩৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উত্তাল সমুদ্র হতে বিকল ফিশিং ট্রলার ‘এফবি রাইসা-১’ এর ২২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৪ মার্চ)  দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ মার্চ  সোমবার সকাল ৭টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায়, ‘এফবি রাইসা-১’ নামক একটি ফিশিং ট্রলার কক্সবাজার এলিফ্যান্ট পয়েন্ট হতে আনুমানিক ১৬ কিলোমিটার দূরে ইঞ্জিন বিকল হয়ে ২২ জন জেলেসহ উত্তাল সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অপারেশান্স সমুদ্র প্রহরায় নিয়োজিত বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ মুনসুর আলী তৎক্ষণাৎ উদ্ধার অভিযান আরম্ভ করে।  দীর্ঘ ২৫ ঘন্টা অভিযান চালিয়ে অবশেষে ২৫ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় বিকল হওয়া ট্রলারসহ ২২ জন জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বিসিজি স্টেশন কক্সবাজার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে এবং মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের ট্রলারসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের ব্যবস্থা করে।

তিনি আরও বলেন, ট্রলারটি গত ১১ মার্চ চট্টগ্রামের নোয়াখালী এলাকা হতে মাছ ধরার জন্য সমুদ্রে গমন করে এবং গত ১৪ মার্চ  হতে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। অতপর জেলেরা মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে কোস্টগার্ডের শরণাপন্ন হয়। উদ্ধারকৃত সকলেই লক্ষ্মীপুরের বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ২২ জেলে জীবিত উদ্ধার

আপডেট সময় :