ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

সুন্দরবনের আত্মসমর্পণকারী ২৮৪ জলদস্যুকে র‌্যাবের ঈদ উপহার

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ৫১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাভাবিক জীবনে ফিরে আসা ২৭টি বাহিনীর ২৮৪জন জলদস্যুর হাতে ঈদ উপহার তুলে দিলো র‌্যাব। উপহার হিসাবে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী রয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি, সয়াবিন তেল ইত্যাদি।

প্রধানমন্ত্রীর নির্দেশে ২৮৪ জলদস্যুর মাঝে ৮৬ জনকে বসতবাড়ি, ৭৬ জনকে মুদি দোকান, ১০৫ জনকে গরু এবং ১৬ জনকে নৌকা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) মোংলা বন্দরের পিকনিক কর্ণারে র‌্যাব-৮ এর পক্ষ থেকে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণকালে র‌্যাব-৮ অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী যুবায়ের আলম শোভন এবং সিনিয়র এএসপি মোহাম্মদ ফয়জুল ইসলামসহ বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ঈদ উপহার পাওয়া সদস্যদের মধ্যে বাগেরহাটের সাইনবোর্ডে ৩২ জন, ভাগা ৮৬ জন, মোংলায় ৫৮ জন। খুলনার জিরো পয়েন্টে ২৬ জন, চুকনগর ১জন, তালা বাজার ৩ জন, শিববাড়ী ৪ জন, কয়রা ১৩ জন, মুন্সিগঞ্জ ৫৪ জন, সদরকোর্ট ৭জন।

২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষনা করেন। বর্তমানে সুন্দরবনে বইছে শান্তির সু-বাতাস। জেলেদের কষ্টার্জিত অর্থের ভাগ কাউকে দিতে হচ্ছেনা। মাওয়ালী, বাওয়ালী, বনজীবী, বণ্যপ্রাণী এখন সবাই নিরাপদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরবনের আত্মসমর্পণকারী ২৮৪ জলদস্যুকে র‌্যাবের ঈদ উপহার

আপডেট সময় :