ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান Logo আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীতে যুবদলের অবস্থান Logo অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষে অভিভাবকরা Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে একজনের কারাদন্ড Logo শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার Logo চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড Logo সুবর্ণচরে ২৬৭ কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ Logo বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

সুন্দরবনের লোকালয় থেকে ৫০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ২৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনের লোকালয় থেকে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে সাড়ে ৫ লক্ষ টাকা মূল্যের ৫০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
আজ শনিবার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ আগস্ট রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন রুপসা এর একটি আভিযানিক দল খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় খুলনা হতে বাগেরহাটগামী সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে নিষিদ্ধ সময়ে সুন্দরবন থেকে আহরিত প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৩০০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৩ জন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ২৯ আগস্ট শুক্রবার জব্দকৃত অবৈধ কাঁকড়া খুলনা ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে রুপসা নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।
আপরদিকে ২৯ আগস্ট শুক্রব্র সকাল ১১ টায় কোস্ট গার্ড স্টেশন দোবেকি এর একটি আভিযানিক দল সুন্দরবনের আর পাঙ্গাসিয়া নদীতে টহল চলাকালীন সন্দেহজনক ৪টি কাঠের বোট তল্লাশি করে প্রায় টাকা ২ লক্ষ ২০ হাজার মূল্যের ৫০০ টি কাঁকড়া ধরার চারুসহ ২০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়। কাঁকড়াসহ জব্দকৃত সকল মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দোবেকি ফরেস্ট এর নিকট হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, বনজ ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরবনের লোকালয় থেকে ৫০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড

আপডেট সময় :