ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

হবিগঞ্জের লাখাই টমটমে যাত্রী উঠানামা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  আব্দুল নুর বাবুল, হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৫৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের লাখাই টমটমে যাত্রী ওঠা-নামা নিয়ে দুপক্ষের সংঘর্ষের জেরে মাইকে ঘোষণা দিয়ে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) সকালে লাখাই উপজেলার সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষ ঘটে।

এলাকাবাসী জানান, সোমবার ইফতারের পূর্ব মুহূর্তে লাখাই উপজেলার বুল্লা বাজারে টমটমে (ব্যাটারি চালিত অটোরিকশা) যাত্রী ওঠা-নামা নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া ও যাত্রী মাইজহাটির তৌহিদ তালুকদারের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় বাজারে থাকা উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ১০ জন আহত হন। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নামেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। আহতদের স্থানীয় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাখাই থানার ওসি বন্দে আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জের লাখাই টমটমে যাত্রী উঠানামা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আপডেট সময় :