ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

স্বস্তির বাতাস বইছে আশুলিয়ায়, খুলছে অধিকাংশ পোশাক কারখানা

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫২৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত কয়েকদিনের শ্রমিক অসন্তোষের পর স্বস্তি বাতাস বইয়ে আশুলিয়ায়। খুলেছে আশুলিয়ার শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানা। শনিবার (১৪ সেপ্টেম্বর) বন্ধ কারখানাগুলোয় শ্রমিকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতিও অনেকটাই স্বাভাবিক বলে জানায় শিল্প পুলিশ।

শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এতথ্য জানান।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থেকে শ্রমিক অসন্তোষের মুখে আশুলিয়া শিল্পাঞ্চলের ২১৯টি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।

সারোয়ার আলম জানান, সকাল থেকে শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধসহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। পরিস্থিতি অনেক স্বাভাবিক রয়েছে। শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ থাকা ৮৬টি কারখানার মধ্যে ৫০টি খুলেছে। আর সাধারণ ছুটি ঘোষণা হওয়া বাকি ১৩৩টি কারখানার মধ্যে প্রায় বেশিরভাগ কারখানায় শনিবার খোলা রয়েছে। সাধারণ ছুটি আওতায় ১৩টি কারখানা।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এ ছাড়া শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বস্তির বাতাস বইছে আশুলিয়ায়, খুলছে অধিকাংশ পোশাক কারখানা

আপডেট সময় :