ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

বাংলাদেশকে চলতি অর্থবছরে ২ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দেবে বিশ্বব্যাংক

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৩৮০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার বলেন, আশা করি চলতি অর্থবছর বিশ্বব্যাংক বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারের বেশি সহায়তা দেবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

এসময় উচ্ছাস প্রকাশ করে মার্টিন রেইজার বলেন, আমি পুনরায় বাংলাদেশে আসতে পেরে আনন্দিত। এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সময়। আমি উপদেষ্টার সঙ্গে ব্যাংকিং সেক্টরসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছি। আমরা বাংলাদেশের দীর্ঘদিনের সহযোগী।

এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিশ্বব্যাংক অন্তর্বর্তী সরকারকে কি পরিমাণ সহায়তা দিচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ডের পরিচালক। সেজন্য আমি কোনো অঙ্গীকার করতে পারছি না। এটা বলতে পারি আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করতে চাই। আমরা ধারণা করছি চলতি অর্থবছরে দুই বিলিয়ন ডলারের বেশি অর্থ দেওয়া হবে।

এশিয়ার ভাইস প্রেসিডেন্ট বলেন, এই অর্থের মধ্যে কিছু বাজেট সহায়তা, কিছু প্রকল্প, স্বাস্থ্য ও জ্বালানি খাতের জন্য।

বাংলাদেশে কিছু প্রকল্প রয়েছে সেগুলোতে যেমন সহায়তা থাকবে তেমনি কিছু জরুরি সহায়তাও করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশকে চলতি অর্থবছরে ২ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দেবে বিশ্বব্যাংক

আপডেট সময় :