ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

বাংলাদেশ-ভারত সম্পর্ক গভীর করতে আলোচনা হয়েছে: ফখরুল

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৪৬৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক কীভাবে আরও গভীর করা যায় তা নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও ভারত সম্পর্ক সুদৃঢ় করতে চায়।

রোববার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের উপ-হাইকমিশনার প্রভন বাধেও উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন।

বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, আজ ভারতের হাইকমিশনার সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। ভারত-বাংলাদেশের যে সম্পর্ক সেটা কীভাবে আরও গভীর করা যায়, দৃঢ় করা যায়- সে সম্পর্কে আলোচনা করেছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা সম্পর্ক সুদৃঢ় করতে চান। বিএনপি মহাসচিব বলেন, আমাদের যে সমস্যা তা তুলে ধরেছি।

পানির সমস্যার কথা বলেছি, আমাদের সীমান্তে হত্যা বন্ধ করা প্রয়োজন, তা বলেছি। আমাদের যে সিকিউরিটি এ বিষয়টাও আছে। তারা বলছেন, এ বিষয়গুলোর প্রতি তারা সজাগ এবং সমন্বয়ের চেষ্টা করছেন। তিনি বলেন, তাদের যে বক্তব্য তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গেও তারা সম্পর্ক দৃঢ় করতে চান। এ সম্পর্কে আরও কীভাবে পজিটিভিটি নিয়ে আসা যায় সেভাবে তারা কাজ করতে আগ্রহী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ-ভারত সম্পর্ক গভীর করতে আলোচনা হয়েছে: ফখরুল

আপডেট সময় :