ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

১৭৪ কোটি ৬৬ লাখ টাকার ভোজ্যতেল কিনছে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৫৪৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১৭৪ কোটি ৬৬ লাখ টাকার ভোজ্যতেল কিনছে সরকার। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৫৮ দশমিক ৭৯ টাকা। ১ কোটি ১০ লাখ লিটার ভোজ্যতেল কেনার অনুমতি দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুযারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার সভায় এ প্রস্তাব অনুমোদন পায়। বৈঠকে মোট ১২টি প্রস্তাব অনুমোদন পেয়েছে। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সভাশেষে অনুমোদিত প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, ২০২৩-২৪ অর্থবছরের জন্য আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১৬৬ কোটি ৭৫ লাখ টাকায় ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

প্রতি মেট্রিক টন গমের দাম পড়বে ৩০৩ দশমিক ১৯ মার্কিন ডলার। ৮৩ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে আমদানি হবে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল, জিটুজি পদ্ধতিতে ২৫৩ কোটি ৪৪ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে সৌদী আবর থেকে। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৫৭৬ ডলার।

১৪৯ কোটি ৯৯ লাখ টাকায় ১৪ হাজার ২৫০টি কমিউনিটি ক্লিনিকের জন্য ওষুধ ক্রয করা হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণে ১৮৯ কোটি ৫৭ লাখ টাকার একটি প্রকল্পও অনুমোদন পেয়েছে।

আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কর্ণফুলী সার কারখানার জন্য ৩০ হাজার মেট্রিক টন গ্র্যানিউলা ইউরিয়া সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৭১ দশমিক ৩৭ মার্কিন ডলার এবং ১০ হাজার মেট্রিক টন ফসফসরিক এসিডও আমদানি হবে। বৈঠকে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৭৪ কোটি ৬৬ লাখ টাকার ভোজ্যতেল কিনছে সরকার

আপডেট সময় :