ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টার

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্যারিয়ারের শেষ টেস্টটা মিরপুরে খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটি ২১ অক্টোবর মিরপুরে হওয়ার কথা। সেই ম্যাচটি খেলে টেস্ট ক্যারিয়ারকে বিদায় বলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন এই ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টের দলে সাকিবকে রেখেছে বিসিবি। সাকিবও দেশের উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত আসার পর থেমে গেছেন। দেশে ‘নিরাপত্তাঝুঁকি আছে’ উল্লেখ করে সেখান থেকে দেশে আসবেন না বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন সাকিব। একটি সূত্র বলছে, তিনি দুবাই থেকে আবার যুক্তরাষ্ট্র ফিরে যাবেন।

বাংলাদেশের অলরাউন্ডারের দেশে না ফেরার ঘোষণায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে। আসলে কী কারণে সাকিব দেশে ফিরতে চাইছেন না—এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সেই ধোঁয়াশা কেটেছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এক বিবৃতিতে।

গত কয়েক দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের বিরুদ্ধে কিছু মানুষ বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেছেন, দেয়াললিখন লিখেছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়েও তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সাকিবের বিরুদ্ধে এসব হওয়ার কারণ, তিনি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনের সময় ‘নীরব’ ছিলেন।

তবে এই নীরব থাকার জন্য এ মাসের শুরুর দিকে এক ফেসবুক পোস্টে তিনি দুঃখপ্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টার

আপডেট সময় :