ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা Logo মুন্সীগ‌ঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন Logo প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য!

মৃদু তাপপ্রবাহ কমতে পারে আজ থেকে

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ২৮০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ওপর মৌসুমী বায়ু এখন কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। বেশ কিছুদিন ধরে সারাদেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গতকাল শনিবার দেশের ২৫ জেলাজুড়ে তাপপ্রবাহ ছিল। এ বিষয়ে আবহাওয়ার পূর্বাভাসে কিছুটা আশার কথা জানা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর মৌসুমী বায়ু এখন কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। ফলে ঢাকাসহ চারটি জেলা ও পাঁচটি বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
গতকাল সকাল ৯টা থেকে আগামী ১৮ জুন পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু জায়গায় প্রশমিত হতে পারে। শনিবার সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রংপুরের ডিমলায়। এছাড়া বান্দরবানে সর্বনিম্ন ২৪.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। গতকাল তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রবিবার থেকে পরের চার দিন তা সামান্য কমতে পারে। এছাড়া ১৮ জুন পর্যন্ত দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মৃদু তাপপ্রবাহ কমতে পারে আজ থেকে

আপডেট সময় :