ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর

নজরুল ইসলাম, ঝিনাইদহ
  • আপডেট সময় : ১৫৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজী মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে মামলার আসামীদের বিরুদ্ধে। বুধবার বিকেলে যুগ্ম জেলা ও দায়রা জজ আলাদত চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবারো হামলার আশংকায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছে ভুক্তভোগী বিচার প্রার্থী।
জানা যায়, সদর উপজেলার ডাকবাংলা বাজারের কাজী সড়কে ২০২৪ সালে একটি চাঁদাবাজির ঘটনায় মামলা হয়। বুধবার আদালতে সেই মামলার চার্জ গঠন করা হয়। মামলার বিচারিক কার্যক্রম চলাকালে আসামী আবুল কালাম ওরফে বাবুল মাস্তান, মোমিন ড্রাইভার, সালাম, কাজী আব্বাস ওরফে পিলু স্বাক্ষী কাজী ফারুককে মারধরের হুমকি দেয়। পরে আদালত চত্বরে বের হলে অভিযুক্তরা স্বাক্ষীকে ধরে বেধড়ক মারপিট করে ও স্বাক্ষী দিতে এলে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে বিষয়টি কোর্ট ইন্সপেক্টরের কাছে গেলে তিনি থানায় সাধারণ ডায়েরী করার পরামর্শ দেন।
স্বাক্ষী কাজী ফারুক বলেন, আমি আদালতে আসায় আমাকে হুমকি ও মারধর করা হয়েছে। আমি জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছি।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এই ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর

আপডেট সময় :