ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

নরসিংদীতে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ৫৯২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের একটি আভিযানিক দল এক বিশেষ অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজাসহ মো: জাহিদুল ইসলাম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার সকালে (২ জুলাই) নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ সিপিএসসি এর ক্যাম্প কমান্ডার ও সিনিয়র সহকারি পুলিশ সুপার জুয়েল রানা জানান, ধৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ নরসিংদী শহর ও আশপাশের এলাকায় বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল এক বিশেষ অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে এবং তার নিকট থেকে ১১ কেজি গাঁজা ২টি মোবাইল ফোন উদ্ধার করে। জাহিদুল ইসলামের বাড়ি জামালপুর জেলার গোতাশিমলা গ্রামে। তার পিতার নাম মো: দুলাল মিয়া। এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে ১১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় :