ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

মাগুরায় শহীদ রাব্বির স্মৃতিতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরার ইতিহাসে আত্মত্যাগের এক গৌরবময় নাম শহীদ রাব্বি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে ২০২৪ সালের ৪ আগস্ট প্রতিপক্ষের গুলিতে নিহত হন তিনি। শহীদ রাব্বির স্মৃতিকে অমর করে রাখতে এবার মাগুরায় অনুষ্ঠিত হলো তাঁর নামে একটি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
গতকাল রোববার দুপুর ২টায় ঐতিহাসিক নোমানী ময়দানে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান এবং যুগ্ম আহ্বায়ক পিকুল খান।
শহীদ রাব্বি মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অঙ্গনে তাঁর সাহস, ত্যাগ ও নেতৃত্বের গুণে তিনি হয়ে উঠেছিলেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।
উদ্বোধনী অনুষ্ঠানে নেতারা বলেন,রাব্বির রক্ত বৃথা যেতে পারে না। তাঁর আদর্শকে ধরে রাখতেই আজকের এই টুর্নামেন্ট। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সংগঠিত করে আমরা রাব্বির স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাব।
উল্লেখ্য, শহীদ রাব্বির স্মরণে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে জেলার বিভিন্ন ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। পুরো মাসব্যাপী চলবে এই টুর্নামেন্ট। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতেও প্রতিবছর এই আয়োজন ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।
এই টুর্নামেন্ট শুধু একটি খেলার আয়োজন নয়, বরং শহীদ রাব্বির প্রতি শ্রদ্ধা ও নতুন প্রজন্মের মধ্যে মুক্তচিন্তা ও সংগ্রামী চেতনার বীজ বপনের এক প্রয়াস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাগুরায় শহীদ রাব্বির স্মৃতিতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আপডেট সময় :