অপরিকল্পিত নগরায়ন সহ খাল দখল করে মার্কেট নির্মাণ ভারী বর্ষণে ডুবেছে ফেনী শহর
- আপডেট সময় : ১৫৯ বার পড়া হয়েছে
অপরিকল্পিত নগরায়নের মাধ্যমে গড়ে তোলা নগরী ফেনী আজ জন দূর্ভোগের এক উদাহরণ। এখানে বৃষ্টি হলেই জলবদ্ধতায় নগরবাসীর জনজীবনে নেমে আসে চরম ভোগান্তি । স্বাধীনতার পর হতেই এতদ অঞ্চলের অধিবাসী রাজনৈতিক দূবৃত্যায়নের শিকার । যার ফলশ্রুতিতে এখানে চলছে এক দখলবাজীর স্বর্গরাজ্য । নেই কোন আইনের বালাই। পৌরসভার থাকলেও টাকা দিলে রাস্তার উপরে বাড়ী নির্মাণ করা যায়। নেই পৌরসভার বা সরকারের কোন মাষ্টার প্লান । আইনের তোয়াক্কা কেউ করে না। বিগত সরকারের আমলের কাউন্সিলদের টাকা দিলে সরকারি রাস্তার উপরেও বাড়ী নির্মান করা গেছে । পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী তার অধীনস্থ রাম রাজত্ব ফেনীতে দীর্ঘ দুই যুগ চালিয়ে গেছেন । গড়েছেন দূর্নীতির স্বর্গে বসে ইচ্ছে মাফিক চালিয়েছেন কর্মকান্ড। শহরের পানিয় নিস্কাষনেই নেই অপ্রতুল ব্যবস্হা । একের পর এক খাল দখল করে মার্কেট নির্মাণের কারণে টানা বৃষ্টিতে ডুবেছে ফেনী শহরের আবাসিক এলাকা ও রাস্তাঘাট।
গত ১৫ বছরে শহরের পিটিআই খাল দখল করে পৌরসভার ব্যানারে মার্কেট নির্মাণ, খাজা আহমদ লেক দখল করে ৫ শতাধিক দোকান নির্মাণ, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও তৎসংলগ্ন এলাকার পানি নিষ্কাশনের অন্যতম পাগলিরছড়া খাল দখল করে পৌরসভার ব্যানারে মার্কেট নির্মাণ করে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি করা হয়।
এদিকে ফারুক হোটেলের পর থেকে একাডেমী পর্যন্ত সড়কের পানি নিষ্কাশনের জন্য দায়ী অনুন্নত ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা।
এই এলাকার পানি নিষ্কাশনের জন্য ড্রেনগুলোর সাথে কোন খালের সংযোগ স্থাপন করা হয়নি। ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কেই প্রতিষ্ঠার ৪০ বছরেও আধুনিক ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে পারেনি ফেনী পৌরসভা।
শহরের গুরুত্বপূর্ণ খালগুলো এখন ফেনী পৌরসভা আর অবৈধ দখলদারদের কবলে। অবিলম্বে এসব খাল উদ্ধার করে পানি প্রবাহের পথ উন্মুক্ত করা হোক।
এদিকে শহরের জলাবদ্ধতা দেখে অনেকেই আতঙ্কে বন্যা আতঙ্কে রয়েছেন।
এটি বন্যার পানি নয়, বৃষ্টির কারণে জলাবদ্ধতায় জমা পানি। ২০২৪ সালের বন্যার আর পুনরাবৃত্তি হবে না। ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে সাময়িক এ জলাবদ্ধতায় আতঙ্কিত না হতে শহরবাসীকে আশ্বস্ত করা হয়েছে।
শহরবাসীর প্রাণের দাবী, অবিলম্বে অবৈধ মার্কেট ও স্থাপনাগুলো উচ্ছেদ করে পানি প্রবাহের খালগুলো উন্মুক্ত করা হোক।



















