ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

নরসিংদীতে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি’, ‘ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই শহীদ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে নরসিংদীতে শিক্ষার্থীদের জন্য সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের চৈতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মশালার আয়োজন করে বিআরটিএ নরসিংদী সার্কেল। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, সিগন্যাল, সড়কচিহ্ন ও নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএ নরসিংদী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমীন, চৈতাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিকা সাহা, বিআরটিএ নরসিংদী সার্কের মোটরযান পরিদর্শক মো: রাসেল আহমেদ ও বিআরটিএ মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো: মিনহাজ উদ্দীন আহমেদ। বক্তারা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হলে ভবিষ্যতে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমবে। তারা ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব, সড়কে নিরাপদে চলাচলের কৌশল এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আচরণের বিষয়ে দিকনির্দেশনা দেন। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক সাইন সংবলিত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। উল্লেখ্য, বিআরটিএ নরসিংদী সার্কেলের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে, যার মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি ও দুর্ঘটনার ঝুঁকি কমানো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় :