ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

বাগেরহাটের কচুয়ায় নির্বাহী অফিসারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কচুয়া উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শান্ত সবুজ কচুয়া গড়ার কারিগর ও মানবিক নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ এর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।
গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল ৪ ঘটিকায় বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার গোলচত্বরে চলো পাল্টাই এর আয়োজনে মানববন্ধনে অংশ নেন গোয়ালমাঠ রশিক লাল মাধ্যমিক বিদ্যালয় ও গোয়ালমাঠ বালিকা বিদ্যালয়ের ছাত্র ছাত্রী উপজেলার সর্বস্তরে জনগণ। মানববন্ধনে বক্তব্য দেন, গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হাসেম ফরাজী, চলো পাল্টাই এর উপদেষ্টা সুব্রত কুমার মুখার্জী, রশিকলাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার গুহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোপাল দেবনাথ।
এ সময় বক্তারা বলেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ একজন সৎ, দক্ষ, সাহসী কর্মকর্তা। উপজেলাকে উন্নয়নের এক নতুন দিগন্তে পৌঁছেছে তিনি। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, প্রশাসনিক সেবাসহ প্রতিটি খাতে তার কার্যকর উপস্থিতি উপজেলার মানুষ প্রত্যক্ষ করেছে। পরিবার-পরিজনকে ফেলে গভীর রাতে সাইকেল চালিয়ে খোঁজ খবর নিয়েছেন অসহায় মানুষের। ফলে অল্পদিনেই তিনি হয়ে উঠেছেন মানবতার ফেরিওয়ালা। পাশাপাশি তিনি সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। এমন একজন নিষ্ঠাবান কর্মকর্তার এই মুহূর্তে বদলি কোনোভাবেই কাম্য নয়। এই বদলি আদেশ শুধু একটি দায়িত্ব পরিবর্তন নয়, বরং কচুয়া উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত করার মাধ্যম। তারা আরও বলেন, আমরা চাই, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আদেশ পুনর্বিবেচনা করে ইউএনও কেএম আবু নওশাদ এর বদলি আদেশ বাতিল করবেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহঃ প্রধান শিক্ষক সুভাস চন্দ্র কর, সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত দাস, শিক্ষক মোঃ নুরুল ইসলাম খান, মোঃ আলমগীর হোসেন, মোঃ খালিদ হোসেন,ডাকুয়া বেল্লাল হোসেন, অনামিকা রানী সাহা, সাহিনা আক্তার, চলো পাল্টাইয়ের সদস্য শেখ মনিরুজ্জামান ,নয়ন সরদার প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগেরহাটের কচুয়ায় নির্বাহী অফিসারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় :