ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ২৯৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তিন দিনব্যাপী আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রথম দিনে জুলাই বিপ্লবের স্মরণে শিশুদের কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। এ সময় জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার কাজী রিজওয়ানুল হক ও শেরপুর সরকারি মহিলা কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহার। এ সময় অন্যানের মধ্যে জেলা প্রতিবন্ধী কর্মকর্তা হোসনেয়ারা, জুনিয়র লাইব্রেরীয়ান আকলিমা খাতুন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ,জেলা কালেক্টরের স্কুলের প্রধান শিক্ষক ইসরাত সুলতানা পুতুল সহ অভিভাবক ও গণগ্রন্থাগারের পাঠক বৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদেরকে পরবর্তীতে পুরস্কার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি

আপডেট সময় :