ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

যশোরের বাঘারপাড়ায় স্বাস্থ্যকর্মী ধর্ষণের শিকার, ধর্ষক আটক

যশোর ব্যুরো
  • আপডেট সময় : ২১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বাঘারপাড়ায় মধ্যবয়সী এক স্বাস্থ্যকর্মী ধর্ষণের শিকার হয়েছেন। গত ৩ আগস্ট রাতে বাড়ি মালিকের ছেলে হৃদয় হোসেন তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পুলিশ অভিযুক্ত হৃদয় হোসেনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ।
নির্যাতিত নারী জানান, তিনি বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাষ্টাররোলে ওয়ার্ডবয় পদে কর্মরত। হাসপাতালের সামনেই সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন । গত ৩ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে বাড়ি মালিকের ছেলে হৃদয় হোসেন আকস্মিক তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। এরপর তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। চলে যাবার সময় কাউকে জানালে ক্ষয়ক্ষতির হুমকি দেয়। কিন্তু ফজরের আজানের পর ওই নারী বাড়ির মালিককে ধর্ষণের বিষয়টি জানান এবং থানায় অভিযোগ করেন। এরপর পুলিশের সহায়তায় গতকাল সোমবার রাতে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার সাম্য সরকার জানান, নির্যাতিত নারীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাবার পর বিস্তারিত বলা সম্ভব হবে।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, নির্যাতিত নারীর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। এরপর গতকাল সোমবার রাতে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একইসাথে অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয় হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরের বাঘারপাড়ায় স্বাস্থ্যকর্মী ধর্ষণের শিকার, ধর্ষক আটক

আপডেট সময় :