ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

নবীনগরে ভারী বৃষ্টিতে ধসে পড়েছে বিদ্যালয়ের দেয়াল

আবদুল হাদী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
  • আপডেট সময় : ২১৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিরক্ষা দেয়াল (সীমানা প্রাচীর) ধসে পড়ে।
জরুরী ভিত্তিতে দেয়ালটি নির্মাণ করা না হলে আরো বৃষ্টি হলে মাটি সরে গিয়ে বিদ্যালয়ের ভবন ধসে পড়তে পারে। উল্লেখ্য গত আগষ্টের পর থেকে সারাদেশের মত কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও কোন ম্যানেজিং কমিটি নেই। তাই স্কুলের জরুরী বড় কাজের সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়। এ স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নিয়াজুল হক কাজলের সাথে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান-“কমিটি না থাকার কারণে এ রকম প্রাকৃতিক দুর্যোগে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নেয়া সম্ভব হচ্ছে না। স্কুলটির প্রতিরক্ষা দেয়াল জরুরী ভিত্তিতে নির্মাণ করা প্রয়োজন। নতুবা আরো বৃষ্টি হলে বিদ্যালয়ের ভবন ধসে যেতে পারে”। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান- এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য নবীনগর উপজেলায় মোট ২১৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা, ১১জন সহকারী শিক্ষা কর্মকর্তা মধ্যে আছেন ২জন, ৫ জন অফিস ষ্টাফের মধ্যে আছেন ১জন, প্রধান শিক্ষকের শূণ্য পদ ৯০টি, সহকারি শিক্ষকের পদ শূণ্য ৯৫ টি । ২১৯ টি বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন ২জন এ.টি.ও । বাড়তি দায়িত্ব হিসাবে এত গুলো স্কুলের দেখা-শোনা করা তাঁদের জন্য খুবই কঠিন ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে ভারী বৃষ্টিতে ধসে পড়েছে বিদ্যালয়ের দেয়াল

আপডেট সময় :