ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড: কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের

ধর্ম যার যার নিরাপত্তার অধিকার সবার – তারেক রহমান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৩৭০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল রোববার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি নিজের ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ থেকে শুরু হচ্ছে। এই বিশেষ উপলক্ষে আমি দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র ও সম্প্রদায় তাদের ধর্ম পালন করবেন আনন্দ ও উৎসাহের সঙ্গে। এটি আমাদের দেশের দীর্ঘকালীন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির এক অনন্য প্রকাশ। একজন বাংলাদেশি হিসেবে আমরা দেখতে পাই, এর মধ্যে আমাদের ভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভাতৃত্ব ফুটে ওঠে।
তারেক রহমান বলেন, রাষ্ট্র ও সংবিধান অনুযায়ী, দল, মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পবিত্র হাদিসেও নির্দেশনা রয়েছে, যে ব্যক্তি রাষ্ট্রের সুরক্ষাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে, তাদের অধিকার হরণ করে বা অনিচ্ছায় অতিরিক্ত কাজ চাপিয়ে দেয়, এমন জুলুমের বিরুদ্ধে প্রিয় নবী সতর্ক করেছেন—কেয়ামতের দিনে আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব। তিনি আরও যোগ করেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, অপর নাগরিকের নিরাপত্তা ও সম্মান রক্ষায় যথাযথ দায়িত্ব পালন করা স্বাভাবিক এবং নৈতিক কর্তব্য। তবে শারদীয় উৎসবকে ঘিরে কেউ যেন সাম্প্রদায়িক অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানাই। হিন্দু সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান, আপনারা আনন্দের সঙ্গে, নিরাপদ ও নিশ্চিন্তভাবে সারাদেশে উৎসব উদযাপন করুন। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন। বিএনপি বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের দল বিএনপির পক্ষ থেকে আবারও দেশের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধর্ম যার যার নিরাপত্তার অধিকার সবার – তারেক রহমান

আপডেট সময় :