২০২৪-২৫ অর্থবছরে বাজেট ৮ লাখ কোটি টাকা
- আপডেট সময় : ৬৪৫ বার পড়া হয়েছে
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের বাজেটের আকার হবে ৮ লাখ কোটি টাকা।
মঙ্গলবার (২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় এতথ্য জানান।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সরকার এরই মধ্যে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরির কাজ শুরু করে দিয়েছে।
মূল্যস্ফীতি কমানোর একটা প্রক্রিয়া হলো সুদহার বাড়ানো। আসন্ন বাজেটে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রতিফলন ঘটবে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ১১টি বিষয় বাজেটে প্রতিফলিত হয়।
জনকল্যাণ অর্থনীতির জন্য যা করার তাই করা হচ্ছে জানিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, জনকল্যাণকর অর্থনীতিতে দেশ চলছে। সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
প্রাক বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন অর্থনীতিবিদরা অংশ নেন।






















