ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, কোটি টাকা-অস্ত্র লুট, ম্যানেজারকে অপহরণ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৯১৬ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের রুমায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারীরা সোনালী ব্যাংকে হানা দিয়ে কোটি টাকা ও অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে।

জানা গিয়েছে, ব্যাংকের নিরাপত্তায় যে ১৪টি আগ্নেয়াস্ত্র ছিল তা লুটের সঙ্গে ব্যাংক ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে অপহরণ করে ডাকাত দল।

মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টা নাগাদ রুমা উপজেলা সদরের সোনালী ব্যাংকে এএই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটলো।

স্থানীয়রা জানান, রাতে একদল সশস্ত্র ডাকাত হামলা চালিয়ে ব্যাংকটির গ্রিল ভেঙে লকারে থাকা টাকা, নিরাপত্তায় ব্যবহৃত ১৪টি আগ্নেয়াস্ত্র এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছে।

এ ঘটনায় রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দিদারুল আলম সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা জানিয়ে বলেন, ব্যাংকটিতে ডাকাতির ঘটনায় ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করা হয়েছে। ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে ডাকাতরা। টাকা লুটের পরিমাণ সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, কোটি টাকা-অস্ত্র লুট, ম্যানেজারকে অপহরণ

আপডেট সময় :