ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

পদ্মসেতু-সখিপুর রেললাইন গড়ার স্বপ্ন দেখছি: শফিকুর রহমান কিরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৮২৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে শরীয়তপুর জেলার নড়িয়া-সখিপুর অঞ্চলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পদ্মসেতু থেকে সখিপুরের আনন্দবাজার পর্যন্ত রেললাইন নির্মাণের স্বপ্ন দেখছি বলেছেন বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর ঢাকা জেলা ক্রীড়া সংস্থায় আয়োজিত “আগামীর সখিপুর কেমন দেখতে চাই” শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে ঢাকাস্থ সখিপুরবাসী।

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও নড়িয়া-সখিপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণ বলেন, নড়িয়া-সখিপুর নিয়ে তাঁর সুদূরপ্রসারী ও বৃহত্তর উন্নয়ন পরিকল্পনা রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি, বিদেশি ও ব্যক্তিগত অর্থায়নে এই অঞ্চলে আধুনিক হাসপাতাল, পাবলিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ইনস্টিটিউট গড়ে তোলার পাশাপাশি সখিপুর উপজেলায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়ে, সবার মতামতের ভিত্তিতেই একটি জেলা বা থানা এগিয়ে নিতে হবে। ব্যক্তিগতভাবে কারও সঙ্গে আমার কোনো ভুল বোঝাবুঝি থাকলেও সেদিকে না তাকিয়ে উন্নয়নের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

নড়িয়া-সখিপুর এলাকায় নৌ-বন্দর স্থাপন, ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ গড়ে তোলার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে বিদেশি সহযোগিতায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব।

শফিকুর রহমান কিরণ বলেন, তিনি নির্বাচিত হলে ব্যক্তিগত অর্থায়নে নড়িয়া-সখিপুরের প্রতিটি ইউনিয়নে জমি কিনে গবেষণা ইনস্টিটিউশন গড়ে তোলা হবে, যার কাজ শুরু হবে নির্বাচনের ছয় মাসের মধ্যেই। পাশাপাশি একটি মেরিন একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, যে রাজনীতি সমাজ ও দেশকে এগিয়ে নেয়, সেই রাজনীতিই আমাদের করতে হবে। যুব সমাজকে পরিকল্পিতভাবে ধ্বংসের রাজনীতি আমরা চাই না। সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, কাঁচিকাটা, চরাত্রা ও নওপাড়াসহ নড়িয়া-সখিপুরের বিভিন্ন এলাকার উন্নয়নে তাঁর দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এমপি নির্বাচিত হলে দুই বছরের মধ্যে এই অঞ্চলে জমির দাম দ্বিগুণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সখিপুরকে উপজেলা ঘোষণা, একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ এবং নড়িয়া ব্রিজের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, নড়িয়া ব্রিজের কাজ শেষ করতে ছয় মাসের বেশি সময় লাগবে না। একই সঙ্গে সময়ের দাবি হিসেবে মেঘনা নদীর ওপর একটি নতুন সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

তুষার/আরজে/এমটি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদ্মসেতু-সখিপুর রেললাইন গড়ার স্বপ্ন দেখছি: শফিকুর রহমান কিরণ

আপডেট সময় :