ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে  ৭৫০০ পিস ইয়াবাসহ আটক ১ Logo গলাচিপা পৌরসভায় ভাতা ভোগীদের যাচাই-বাছাই কার্যক্রমে জনমনে ইতিবাচক সাড়া Logo তিন দিন ব্যাপী নাটোর কানাইখালী মাঠে আম প্রদর্শনী ও ফল মেলা শুরু Logo ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ Logo ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন Logo হরিণাকুণ্ডুতে বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তার চেক ও ফুটবল বিতরণ Logo ওয়ালটন প্লাজার দেশব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, হটলাইন চালু Logo গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ডামুড্যায় কর্মশালা অনুষ্ঠিত Logo নলুয়াবাগী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ মুজিবুর রহমানের Logo সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান

শরীয়তপুর ব্যাংকার্স ফোরামের আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব মোস্তফা মাহবুব

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৭৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মা ও কীর্তিনাশা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা শরীয়তপুর জেলার অনেক কৃতী সন্তান দেশের ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শীর্ষ নেতৃত্বেও রয়েছেন জেলার বহু ব্যাংকার।

এই ঐতিহ্যকে ধারণ করে শুক্রবার রাজধানীর রেড অর্কিড রেস্টুরেন্টে শরীয়তপুর ব্যাংকার্স ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার শেষে উপস্থিত অতিথিদের আলোচনার ভিত্তিতে ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সিটি ব্যাংক পিএলসির মোস্তফা কামাল সৈকতকে আহ্বায়ক এবং ন্যাশনাল ব্যাংক পিএলসির মোস্তফা মাহবুব বাবুকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আল মামুন মেঘনা ব্যাংক পিএলসি, গোলাম মোস্তাফিজুর রহমান বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি, নজরুল ইসলাম ওয়ান ব্যাংক পিএলসি, জাহান পন্না কিমি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, তৌফিক আহমেদ বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি, আবুল খায়ের এনআরবি ব্যাংক পিএলসি ও আব্দুল হক তুহিন ন্যাশনাল ব্যাংক পিএলসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিজেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও আলমগীর হোসেন, সীমান্ত ব্যাংকের সাবেক এমডি ও সিইও মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শফিকুল ইসলাম লিপন, ইউসিবিএলের সিটিও মো. মাসুকুর রহমান, মেঘনা ব্যাংক লিমিটেডের মোস্তাফিজুর রহমানসহ বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্বেও শরীয়তপুরের ব্যাংকারদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। ইফতারের এ আয়োজনে জেলার ব্যাংকারদের মধ্যে সৌহার্দ্য ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় হয়েছে বলে তারা মত প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শরীয়তপুর ব্যাংকার্স ফোরামের আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব মোস্তফা মাহবুব

আপডেট সময় :