ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

পাররামরামপুরে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৭১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। উন্মুক্ত এ বাজেট সভায় ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।সভায় সভাপতিত্ব করেন পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া জেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আনছার আলী।সভায় চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া জেকে আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ৮শ টাকার বাজেট উপস্থাপন করেন। তিনি বলেন, গত অর্থ বছরের তুলনায় এবারের বাজেট প্রায় ৯ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। আগামী অর্থ বছরে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ৮শ টাকা।
চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি সকলের সহযোগিতায় একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।উন্মুক্ত বাজেট সভায় আরও উপস্থিত ছিলেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মনিরুল ইসলাম সওদাগর, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম ফর্সা, ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।
সভায় উপস্থিত বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি আগামী অর্থ বছরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।উন্মুক্ত বাজেট সভা শেষে উপস্থিত জনসাধারণের মতামত গ্রহণ করা হয় এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাররামরামপুরে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

আপডেট সময় :